ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুকন রায়, প্রকৌশলী তৌহিত আহাম্মেদ, ওসি মেস্তাছিনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল হাদি প্রমুখ।