ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী কেক কাঁটা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে ওই র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের উদ্যোগে র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জয়নাল আরেদীন, বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উচাখিলা ইউনয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন প্রমুখ। অপরদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈশ্বরগঞ্জ কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এদিকে জেলা আ’লীগ নেতা তারিকুল হাসানের ব্যানারে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সামি উসমান গনি, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক যুবলীগ নেতা আনোয়ার কাদিরের নেতৃত্বে র্যালী বের হয়। ওদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল মন্ডল সন্ধ্যায় পাটবাজার এলাকা থেকে একটি র্যালী বের করেন।