আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২২, ১০:১৮ অপরাহ্ণ




ময়মনসিংহে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহে শুক্রবার বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নান্দাইলে তিন কিশোর, সদর উপজেলায় দুইজন ও ধোবাউড়ায় একজন মারা গেছেন।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুর একটার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে বজ্রপাতে তিন কিশোরের শরীর ঝলসে যায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওযা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন- গাঙ্গাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪। ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে হাসেন আলী মণ্ডলের ছেলে বাক্কার হোসেন (৪০) ও পচা মিয়া ছেলে জাহাঙ্গীর আলম (৩০)বজ্রপাতে মারা যান।

অপরদিকে ধোবাউড়ায় শুক্রবার সকালে ধোবাউড়া উপজেলার ঘোঘড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চর মোহনি গ্রামের আবু সাঈদ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১