আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ




ফুলপুরে গনধর্ষণের অভিযোগে সাবেক স্বামীসহ গ্রেফতার-৩

ময়মনসিংহের ফুলপুরে সাবেক স্ত্রীকে বন্ধুদের নিয়ে গণধর্ষণের অভিযোগে সাবেক স্বামী মাসুদ রানা ওরফে মাসুদ মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা যায়, ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ের সাথে ৩ বছর পূর্বে ফুলপুর পৌরসভার দিউ গ্রামের রজব আলীর পুত্র মাসুদ রানা ওরফে মাসুদ মিয়ার বিয়ে হয়। ১ বছর পূর্বে স্বামী মাসুদ রানা তার স্ত্রী’কে মারধর করে সন্তান রেখে তালাক প্রদান করে। তালাক দেয়ার পর স্ত্রী ঢাকায় বিভিন্ন লোকের বাসায় কাজ করিয়া ছেলের জন্য মাসুদ রানাকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেয়।

কয়েকদিন আগে মাসুদ রানা লোকমারফত সংবাদ দেয় তাহার ছেলে তাওহীদ অসুস্থ্য। উক্ত সংবাদ পেয়ে ছেলের মা ঢাকা হতে ১১ জুন রাত অনুমান ৭.৫০ টায় সাবেক স্বামী মাসুদের বাসায় আসে। তখন মাসুদ সন্তানকে না দেখাইয়া সাবেক স্ত্রীকে রাত ৮ টার সময় আমুয়াকান্দা বাজারের জনৈক রফিকের ভাড়াটিয়া বাসায় নিয়া যায়। সেখানে নিয়ে মাসুদ রানা ওরফে মাসুদ মিয়া তার ৩ বন্ধুকে নিয়ে রাতভর সাবেক স্ত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী সাবেক স্ত্রী তাকে গণধর্ষণের অভিযোগ এনে সাবেক স্বামী মাসুদ রানা ও তার তিন বন্ধুর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে সাবেক স্বামী মাসুদ রানা ওরফে মাসুদ মিয়া (২৫), তার বন্ধু কাড়াহা গ্রামের মিরাজ আলীর ছেলে মোঃ জজ মিয়া (৩৭) ও জাগির কাজিয়াকান্দা গ্রামের রহিছ উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৩২)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগী নারী সাবেক স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১