ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে পতিত জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। জানা গেছে, ময়মনসিংহের ১৩ তম উপজেলা তারাকান্দা ২০১৩ সনে প্রতিষ্ঠিত হয়। নব গঠিত এ উপজেলা ২০১৯ সনে নতুন উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবন নির্মান হয়। উক্ত কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে পতিত জমিতে বৃহস্পতিবার বৃক্ষরোপণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলম তালুকদার প্রমুখ।