৫ বছরের শিশু কন্যা মাবিশসিরা’র চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হল না কালামের। ঘাতক হ্যান্ড ট্রলি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে আবুল কালাম(৩৮) মারা যায়।
জানা গেছে, গত সোমবার বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের মারুয়াকান্দি গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র আবুল কালাম (৪০) তার কন্যা মাবিশসির (৫) ও শাশুরী মোছাঃ রেজিয়া খাতুন কে নিয়ে ময়মনসিংহ শহরে ডাক্তারের কাছে আসেন। চিকিৎসা নিয়ে মোছাঃ রেজিয়া খাতুন শহরে আত্নীয় বাড়িতে চলে যান।
আবুুল কালাম বিকাল ৪টায় তার শিশু কন্যা মাবিশসিরা কে নিয়ে সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়।
ময়মনসিংহ – নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ নামকস্থানে পিছন থেকে একটি হ্যান্ডট্রলি যাত্রীবাহী সিএনজিতে চাপা দিলে আবুল কালাম ঘটনাস্থলে মারা। গুরুতর আহত মাবিশ সিরাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ মঙ্গলবার বেলা ১১টায় আবুল কালামের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।