আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুন, ১২, ২০২২, ৭:৩২ অপরাহ্ণ




কালভার্ট ভাঙা, দুর্ঘটনার ঝুঁকি

ময়মসিংহের  তারাকান্দায় বক্স কালর্ভাটের স্লাব ভেঙে যাওয়ায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা এলজিইডি পাকা রাস্তা হইতে ময়মনসিংহের সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের শাহবাজপুর  বাউশি বাজার পর্যন্ত সংযোগ সড়কের  চরকৃষ্ণপুর গ্রামে বক্স কালর্ভাটটি দুই পাশে ভেঙে দুটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ও এলাকার লোকজনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে স্থানীয় কৃষক ও মৎস্য চাষীরা তাদের উৎপাদিত মালামাল ট্রাক বা পিকআপ ও সিএনজি যোগে আনা নেওয়া করতে পারছেনা। বক্স কালর্ভটি ভাঙা থাকায় মোটরসাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারছে না।
চরকৃষ্ণপুর গ্রামের মো. কাছম আলী ও মোফাজ্জল হোসেন জানান, তিন বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান এবাদুল হক তালুকদার রনো এই কালভার্টটি নির্মাণ করেন।
বর্তমানে উক্ত সড়ক  পাকা করনের কাজ চলছে। কালভাটের স্লাব ভাংগা  থাকা নির্মান সামগ্রী পরিবহনে  করতে পারছে না।
তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি ) মোহাম্মদ শফিউল্লাহ  খন্দকার  জানান, এ সড়কে কালভার্ট ভাঙ্গার  বিষয়টি আমার জানা নেই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১