ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারামুক্তি দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, শনিবার বাদ আছর দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পৃর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা দুলাল সরকার,
উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, যুগ্ন আহব্বায়ক মোঃ বিপ্লব হোসেন চৌধুরী প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান।
মোনাজাত পরিচালনা করেন, তারাকান্দা থানা মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম।