আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩, ২০২০, ৫:২৪ অপরাহ্ণ




মোদির বিষয়টি বিবেচনা করা উচিত : জিএম কাদের

বাহাদুর ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের জনগণের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জ্ন্মশত বার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতেও সম্মত হয়েছেন। মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা চিন্তা করে সবাইকে বিষয়টি বিবেচনা করা উচিত।

মঙ্গলবার দুপুরে পাঁচ দিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ভারত আমাদের ভালো বন্ধু প্রতীম দেশ। আমাদের ইতিহাস-সংস্কৃতির সঙ্গে অনেক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। এছাড়া ভারতের মতো বড় ও শক্তিশালী দেশের সঙ্গে আমাদের সর্ম্পক যত ভালো হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল। এই ধরনের সফরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। ভারত-বাংলাদেশের মধ্যকার অনিস্পত্তিকৃত সমস্যাগুলো নিস্পত্তি হবে।

জিএম কাদের বলেন, দিল্লিতে সহিংসতাকারীদের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। মুসলিমদের ওপর অত্যাচার ভারতের জনগণসহ সরকারও পছন্দ করছে না। এটা আর বাড়বে না বলে আমরা প্রত্যাশা করি।

এর আগে জিএম কাদের জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন, আজমল হোসেন লেবু, মহানগর যুবসংহতির সভাপতি শাহীন হোসেন জাকির প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০