আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৬দফা দিবস উদযাপিত

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৭জুন/২০২২) ঐতিহাসিক ৬দফা দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আজকের বাংলাদেশ প্রেক্ষিত ছয় দফা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান।

তিনি বলেন, পূর্ব পাকিস্তানের মানুষের জন্য মুক্তির সনদ ছিলো ৬দফা। ৬দফা আন্দোলন বাঙালির মনে জাতীয়তাবাদের চেতনা ও প্রেরণা। এই ছয় দফার মধ্যেই রচিত হয়েছে লাল-সবুজের প্রিয় মাতৃভূমি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ। যার আজ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম। এছাড়াও বক্তব্য রাখেন মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান সাগর, সাধারণ সম্পাদক সুমন মিয়া অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম, সুমন মিয়া, মোঃ কাউসার আহমেদ, মাওহা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আনিসুর রহমান আপন, জাকির আকন্দ, মাছুম মিয়া, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস আচার্য, সাধারণ সম্পাদক হিমেল মিয়া, বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মনির খান, মো. তালেব হোসেন, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জিয়ারুল ইসলাম, সুব্রত বিশ্বাস, তোফায়েল আহমেদ, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসমত উল্লা, আরিফ চৌধুরী, সাকিব মিয়া, ভাংনামারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোরাদ হাসান জয়, যুগ্ন আহ্বায়ক শরিফ মিয়া, সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, রফিক মিয়া, জয়, আব্দুল মান্নান, আরিফ আহমেদ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০