ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ক্যাটাগরির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ রবিবার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ক্যাটাগরির ৪টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৭ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন।
উৎসব মুখর পরিবেশে অভিভাবক সদস্য পদের জাঁকজমক নির্বাচনে মোঃ ইদ্রিস আলী সরকার ২৩৪, মোঃ,জসিম উদ্দিন ২১৬, মোঃ শামসুল আলম ২১২ ও মোঃ শাহজাহান ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপি উৎসব মুখর পরিবেশে ৪শ ১৫ জন অভিভাবক সদস্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী সুধন কুমার বিশ্বাস নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।