ময়মনসিংহের তারাকান্দায় কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারাকান্দা দক্ষিণ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করেছে।
এতে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম আহব্বায়ক মোঃ বিপ্লব হোসেন চৌধুরী, সুমন বিকাশ সরকার ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।