আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ




ফিনালিসিমা জিতে বিশ্বরেকর্ডের আরও কাছে মেসি

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা।

এদিন নিজ দেশের জার্সি গায়ে শুরু থেকেই উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। সারা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।

তিনি নিজেও দারুণ কয়েকটি শট নিয়েছেন লক্ষ্য বরাবর।

তবে জিয়ানলুইজি ডনারুমার অতিমানবীয় পারফরম্যান্সের সামনে আটকে গেছে তার সব চেষ্টা। এর পরও ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তারই হাতে। কারণ গোল করতে না পারলেও তিন গোলের মধ্যে দুটোতে তার অবদান।

এদিকে শিরোপা বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি। প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ৪০টি শিরোপা জিতেছেন মেসি।

ছয়টি শিরোপা বেশি নিয়ে প্রথম অবস্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। ৪৬টি শিরোপা জিতে বর্তমানে এই রেকর্ড নিজের দখলে রেখেছেনে মেসির সাবেক ক্লাব সতীর্থ।

অর্থাৎ ক্লাব আর জাতীয় দল মিলিয়ে আর ছয়টি শিরোপা হলেই আলভেসকে ছুঁয়ে ফেলবেন মেসি।

৪০টি শিরোপার মধ্যে ৩৫টি বার্সেলোনার হয়ে পেয়েছেন মেসি। আর সদ্যসমাপ্ত মৌসুমে তার নতুন দল পিএসজির হয়ে জিতেছেন লিগ আঁর শিরোপা। এ গেল ক্লাব পর্যায়ে;  জাতীয় দলের হয়ে তার শিরোপার সংখ্যা ৪টি।

কাতালানদের হয়ে মেসি জিতেছেন ১০টি লিগ, আটটি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, তিনটি করে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১