ময়মনসিংহের তারাকান্দা গ্রামীণ জনপদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চার রাস্তা টেকসই করনের হারিং বোন বন্ড (এইচবিবি ) করন রাস্তার কাজ শুরু হয়েছে।
জনগুরুত্বপূর্ণ এসব রাস্তার কাজ সমপূর্ণ হলে চার ইউনিয়নের প্রায় ৬০/৭০ হাজার লোকের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে ।
জানা গেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২১/২২ অর্থবছরে কাকনী ইউনিয়ন ২ টি, কামারিয়া ইউনিয়নে ১টি, ঢাকুয়া ইউনিয়নে ১টি ও গালাগাও ইউনিয়নে ১টি এ নিয়ে চারটি প্রকল্পে ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ২০০ টাকা ব্যয় বরাদ্দ রাস্তা নির্মাণ কাজ চলছে।
জানা গেছে, কাকনি ইউনিয়নের কাকনি ভাই ভাই গোরস্থান হইতে শরাফ উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তার (৪৮০ মিটার) ও তারাকান্দা ফুলপুর হাইওয়ে রাস্তার বাগুন্দা বাইতুল আমান জামে মসজিদ হতে হেলালের বাড়ি পর্যন্ত রাস্তা( ৫০০ মিটার) ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই নেপালের মোড় পাকা রাস্তা হইতে সাইফুলের বাড়ী পর্যন্ত রাস্তা( ৫২০ মিটার), কামারিয়া ইউনিয়নে তারাকান্দা কাশিগঞ্জ পাকা রাস্তা জামতলা মোড় হইতে কামারিয়া পূর্বপাড়া জালালের বাড়ী পর্যন্ত রাস্তা( ৫০০ মিটার), গালাগাঁও ইউনিয়নের ভূষাগঞ্জ হদিবাড়ি হতে নলচাপড়া মসজিদ পর্যন্ত রাস্তা ( ৫০০ মিটার) এই নিয়ে মোট ২ হাজার ৫০০ মিটার রাস্তায় হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজ সম্পূর্ণ চলছে।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ ধোবাউড়া, ময়মনসিংহ। মের্সাস পূর্ণতা এন্টারপ্রাইজ সদর ময়মনসিংহ ও ঠিকাদার মোহাম্মদ কুদরত আলী চরপাড়া ফুলপুর, ময়মনসিংহ কর্তৃক রাস্তার কাজ চলমার রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব জাকারিয়া আলম তালুকদারের তদারকির বাস্তবায়ন সম্পন্ন হতে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সরেজমিনে একাধিকবার পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
ঢাকুয়া ইউপি চেয়ারম্যান একরামুল হক তালুকদার, কামারিয়া ইউপি চেয়ারম্যান এম আজহারুল ইসলাম সরকার,কাকনি ইউপি চেয়ারম্যান মোঃ খালেক তালুকদার ও গালাগাও ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার জানান, পশ্চাৎপদ
এলাকা নির্দিষ্ট রাস্তাগুলো এইচবিবি করণ কাজ সম্পন্ন হলে ৪ টি ইউনিয়নে ১২ টি গ্রামসহ সংশ্লিষ্ট এলাকার স্কুল,কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের যাতায়াত উপজেলা সদরসহ জেলা সদরের যাতায়াত দৈনন্দিন হাট-বাজার মালামাল পরিবহন যানবাহন চলাচলে দীর্ঘদিনের জনভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে। এলাকাবাসীর পক্ষ থেকে এই রাস্তাগুলো পাকাকরনের দাবি জানানো হয়।