ময়মনসিংহের তারাকান্দায় চোরাই ট্রাকসহ মুস্তাকিম মিয়া (২০) নামের এক জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত রবিবার ২২ মে রাত ১২ টায় ট্রাকের চালক উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের মো. তারেক (২৩) ট্রাক নাম্বার ঢাকা মোট্রো- ট ১৮-৭৪৫৪ ময়মনসিংহ নেত্রকোনা সড়কের উপজেলার মুজাহার্দী গাছতলা এলাকায় রেখে বাড়িতে চলে যায়। ট্রাকটি চুরি করে দুই চোর ট্রাকটি চালিয়ে উপজেলার গজহরপুর মা অটো রাইস মিলের সামনে পৌঁছলে মিলের লোকজন রাস্তায় থাকা চোরেরা ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার পুকুরিয়া গ্রামের নাজিম উদ্দিননের পুত্র মোস্তাকিম কে আটক করে।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, ট্রাক চুরির সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ আবুল খায়েরের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আটকৃতকে গ্রেপ্তার করি এবং চোরাই ট্রাক জব্দ তালিকা করে থানায় নিয়ে আসি।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ট্রাকের মালিক ত্রিশাল উপজেলার আংরারচর গ্রামের শ্রী রাজিব চন্দ্র ঘোষ বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।