আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ




বিটিএ ময়মনসিংহ জেলা শাখার সম্মেলনে চান মিয়া সভাপতি : আনোয়ার সেক্রেটারী নির্বাচিত

দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সকলের সম্মতিতে মোঃ চাঁন মিয়াকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।

এছাড়া মোঃ আনোয়ার কবিরকে সিনিয়র সহ-সভাপতি, আতা মোঃ আব্দল্লাহ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক এবং শামছুন্নাহার বেগমকে প্রথম সদস্য নির্বাচিত করা হয়। সংগঠনের অন্যান্য পদের সদস্যদের আলোচনার ভিত্তিতে মনোনীত করতে কেন্দ্রীয় বিটিএ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিটিএ নেতারা।

বিটিএ ময়মনসিংহ জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্মেলন উদ্বোধন করেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, এতে প্রধান বক্তা ছিলেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ অধ্যক্ষ কাওছার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনিসংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ গাজী হাসান কামাল। বিটিএ প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বিটিএ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি শামসুন্নাহার বেগম ও গোলাম রাব্বানী, বিটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল।
সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার কবির এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিটিএ টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০