আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ




১৩ বছরের প্রেমের স্বীকৃতি আদায়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক প্রেমিকা ১৩ বছরের প্রেমের স্বীকৃতি আদায় করতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। রোববার সরজমিন গিয়ে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের পুত্র দেলোয়ারের সাথে পাশের বাড়ির আশ্রব আলী বেপারীর কন্যার দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক চলে আসছিলো। দেলোয়ারের বিয়ের দিনক্ষণ অনত্র ঠিকঠাক হওয়ার খবর জানতে পেরে শনিবার সন্ধায় প্রেমিকা দেলোয়ারের বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে অনশন করেছেন।

এবিষয়ে দেলোয়ারের প্রেমিকার সাথে কথা হলে তিনি জানান, দেলোয়ারের সাথে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক চলে আসছিলো তার। এনিয়ে কয়েক বার বিয়ের জন্য চাপ দিলে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলে এরিয়ে যায়। দু’দিন হলো জানতে পারেন দেলোয়ারের অন্যত্র বিয়ে ঠিকঠাক হয়েছে। বিয়ের বিষয়টি দেলোয়ারের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে।

দেলোয়ারের সাথে মুঠোফোনে বারবার যোগযোগের চেষ্ঠা করেও তাকে না পেয়ে তার পিতা কাজিম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা একই বংশের লোকজন হওয়ায় ছেলে-মেয়ের মধ্যে এতো গভীর প্রেমের সম্পর্ক এটা আমার জানা নেই।
প্রেমিকার বাবা-মা জানায়, দেলোয়ার আমাদের পরিবারের মান-সম্মান নষ্ট করেছে। সমাজে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। এনিয়ে ৯৯৯ ফোন করে আইনি সহায়তা চাওয়া হলে পুলিশ ঘটনা স্থলে পৌছেন এবং লিখিত অভিযোগ করতে বলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানার পর তিনি ছেলের পরিবারকে অবহিত করলে তারা দেখবেন বলে জানান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ওই ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১