আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ




তারাকান্দায় বাশঁকাটা কেন্দ্র করে মহিলা খুন

ময়মনসিংহের   তারাকান্দায় বাশঁকাটা কেন্দ্র করে জাহানারা বেগম (৪৫) নামে এক মহিলাকে কুপিয়ে ও পিঠিয়ে খুন করেছে ভাশুর-দেবর। এ সময় স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই মহিলার স্বামী মোঃ ইদ্রিছ আলীকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করে।
জানা গেছে, উপজেলার উপজেলার  রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের মৃত লাল হোসেন  খাঁ পুত্র ইদ্রিস আলীর সাথে সহোদর ভাই সিদ্দিকুর রহমান ও হাবিবুর রহমানের সাথে  জমাজমি ভাগবন্টন নিয়ে  বিরোধ সৃষ্টি হয়। গত সোমবার ইদ্রিস আলী পৈত্রিক জমিতে থাকা বাশঁ কাটতে গেলে তাঁর বড় ভাই সিদ্দিকুর রহমান বাঁধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডায় হয় এবং ইদ্রিছ আলীকে হত্যার হুমকি দেয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ইদ্রিছ আলী স্থানীয় বাজার থেকে বাজার নিয়ে বাড়িতে ফিরে। এসময় পূর্ব সত্রুতার জের ধরে সহোদর ভাই সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানসহ ৮/১০ জন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ইদ্রিছ মিয়াকে (৫০) কে তার ঘরে ঢুকে জখম করে। জাহানারা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাকেও  কুপিয়ে এবং পিঠিয়ে গুরুতর জখম করে ওই বাঁশ ঝারের নিচে ফেলে রাখে।
নিহতের মেয়ে ঝর্ণা আক্তার (২২) ও তামান্না আক্তার (১৪) জানায়, গুরুত্বর আহত অবস্থায় জানানারা বেগম ও ইদ্রিছ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মা জাহানারা কে মৃত ঘোষণা করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। মামলার প্রস্তুতি চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১