আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল ॥ ইফতার নিয়ে খালেদা মুক্তির জন্যে কাঁদলেন ভক্তরা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে বুধবার (২৭ এপ্রিল/২০২২) শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার সামনে নিয়ে মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে কাঁদলেন ভক্তরা। এছাড়াও অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান। সঞ্চালনা করে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তানজিন চৌধুরী লিলি, বিএনপি নেতা এস এম দুলাল আহমেদ, আব্দুস সালাম, মো. সেলিম আহমেদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জালাল আহমেদ, পৌর কৃষকদলের আহবায়ক কাজীয়েল হাজাত শাহী মুনশী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জয়দুল ইসলাম জয়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাইসুল ইসলাম, উপজেলার যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম স্বপন, সদস্য সচিব আব্দুল কাদির, পৌর আহবায়ক শাহিন আলম তারা, যুগ্ম আহ্বায়ক সৌকত হোসেন নাজিম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১