আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ




গৌরীপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে রোববার (২৩এপ্রিল/২০২২) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জাতীয় পেশাজীবী সমাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।
তিনি বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তী চলছে। অনেক সরকার ক্ষমতা এসেছে, আছেন, তারা জনগণের উন্নয়ন দিতে পারেননি। উন্নয়নের সুবর্ণযুগ ছিলো হুসাইন মুহাম্মদ এরশাদের আমল। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কারণে আজকে জনগণ লাঙ্গলকে বেঁচে নিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এম এ গফুর, পৌর জাতীয় পার্টির সহসভাপতি মো. রফিক ভূইয়া, আব্দুল হাই, ময়মনসিংহ জাতীয় পেশাজীবী সমাজের আহ্বায়ক মো. নুরুজ্জামান খান, মো. আলমগীর হোসেন, তারাকান্দা পেশাজীবী সমাজের আহবায়ক আইনুল হক বেপারী, গৌরীপুর যুব সংহতির সভাপতি মো. সোহেল মিয়া প্রমুখ।
জিএম কাদেরের ব্যক্তিগত চিকিৎসক ডা. আকাশ বলেন, তিনি ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী। লাঙ্গলকে বিজয়ী করার জন্য আবারও গৌরীপুরকে লাঙ্গলের দুর্গে পরিণত করতে হবে। পার্টির সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত, রওশন এরশাদের রোগমুক্তি কামনাসহ দেশের উন্নয়নে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১