আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৮, ২০২২, ৩:১৯ অপরাহ্ণ




ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগকর্মী খুন

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ আহম্মেদ নামে ওই যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। বুধবার রাত ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে চুরিকাঘাত কওে পালিয়ে যায়। তবে কারা তাঁকে হত্যা করেছে পুলিশ এখনো তা সনাক্ত করতে পারেনি।
স্থানীয়ভাবে জানা গেছে, নিহত যুবক গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। শহীদ মিয়া চরপাড়া এলাকায় বেসরকারি চৌধুরী ক্লিনিকের মালিক। পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গতকাল বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের বাসার সামনে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শরীফকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত শরীফ মহানগর যুবলীগের কর্মী ছিলেন বলেও জানা গেছে।
ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনি শনাক্তের কাজ চলছে। আশা করছি দ্রততম সময়ে খুনের কারণ উদঘাটন ও কুনীচক্রকে গ্রেফতার কওে আইনের আওতায় আনা সম্ভব হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১