আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৮, ২০২২, ৩:১৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত র‌্যাবের হাতে আটক

ময়মনসিংহে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ফজলুল হক ওরফে ফজলু র‌্যাবের অভিযানে আটক হয়েছে। সে ফুলবাড়িয়ার বৈদ্যবাড়ি গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। র‌্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহে কোম্পানী কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে এই অভিযান চলে।
র‌্যাবের কোম্পানী কমান্ডার আখের মোহাম্মদ জয় জানান, ১৯৯৩ সনে ময়মনসিংহ সদরের আজমতপুর এলাকায় ডাকাতি করতে গিয়ে ফজলুল হক সহ আন্যান্য আসামীরা একজনকে খুন করে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৩৯(৪)৯৩, জিআর-২১০(২)৯৩, ধারা-৩৯৬ পেনাল কোড দায়ের হয়। আসামী ফজলুল হক মামলায় জামিনে এসে আত্মগোপন করে। পরবর্তীতে এই মামলায় তার ১০ বছরের সাজা হয়। এরপর থেকে পলাতক ফজলুল হক ফজলু বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে নানা পেশায় জীবন জীবিকা পরিচালনা করছে। অবশেষে র‌্যাব-১৪ বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফজলুল হক ফজলুকে সনাক্ত করে বৃহস্পতিবার ভোর রাতে মিরপুর এলাকা থেকে আটক করে। আটককৃত সাজাপ্রাপ্ত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০