আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২২, ৯:২৬ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ভুয়া ডিবি ও সাজাপ্রাপ্তসহ ২৪ অপরাধী গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ভুয়া ডিবি, মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ দুই ডজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে দুই ডজন আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই খোরশেদ আলম আকুয়া চৌরঙ্গী মোড়ের একটি বাসা থেকে ভূয়া সরকারী কর্মচারী ডিবি পুলিশ পরিচয়ধারী তিন অপরাধীকে গ্রেফতার করে। তারা হলো, ত্রিশালের আলী আহসান, নগরীর আরমান হোসেন ও মুক্তাগাছার মোস্তাফিজুর রহমান। এসআই কামাল হোসেন রহমতপুর বাইপাস থেকে নিয়মিত মামলার আসামী আব্দুল কুদ্দুস মাষ্টার, আতাউর রহমান রুবেল ও তৌহিদুল ইসলাম রাব্বি এবং চর জেলখানা নদীরপাড় জুয়ার আসর থেকে আঃ রহিম, কাজল মিয়া, উবায়দুল হক ও নূর ইসলামকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে।
এসআই অসীম কুমার দাস নাটক ঘরলেন রেল ব্রীজের সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী গোলাপ হোসেন ওরফে মোস্তফা ওরফে মস্তুকে গাজাসহ গ্রেফতার করে। এছাড়া অসীম কুমার দাস পাটগুদাম ব্রীজ মোড় থেকে দস্যুতার পুরাতন মামলার আসামী কাউসার ও নাজমুল ইসলামকে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমান মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকা থেকে দস্যুতা নিয়মিত মামলার আসামী রাকিবুল ইসলাম সাগর ও শফিকুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ এবং কালীবাড়ী এলাকা থেকে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় শুভ ও জনি দোশাদকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আনিছুর রহমান, এসআই আশিকুল হাসান, এসআই জহিরুল ইসলাম, এসআই মেহেদী হাসান, এএসআই সোহেল রানা, এএসআই দেলোয়ার, এএসআই আমীর হামজা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৭জনকে গ্রেফতার করে। তারা হলো, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, শান্ত মিয়া, বাবুল মিয়া, লালন মিয়া ও মোস্তাক আহমেদ মোহন। বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০