আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ




ময়মনসিংহে এসিআই মটরসের ফোটন গাড়ির শো-রুম উদ্বোধন

ময়মনসিংহে এসিআই মটরসের ফোটন গাড়ির শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার নগরীর দিঘারকান্দা শান্তিনগর মোড়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শো-রুম উদ্বোধন করেন। এসিআই মটরসের ফোটন গাড়ির ময়মনসিংহের একমাত্র পরিবেশক (ডিলার) এসবিএস এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ ইকরাম এলাহী খান সাজ এর আয়োজনে উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসিআই মটরস লিমিটেডের পরিচালক বিক্রয় মোঃ আজম আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসিআই মটরসের জেনারেল ম্যানেজার খাইরুল আহসান। এছাড়া বক্তব্য রাখেন, এসিআই মটরসের পরিচালক বিক্রয় মোঃ আজম আলী, ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম, এসিআইয়ের কান্ট্রি ডিরেক্টর মিঃ জ্যাক, ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক বিধান চন্দ্র দে, গাড়ি ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তা বলেন, এসিআইয়ের ময়মনসিংহের ডিলার ইকরাম এলাহী খান সাজ দেখতেও ভাল, তার মন আরো ভাল। গাড়ি বাজারজাত ও চলাচলে সার্বিকভাবে সহায়তা করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে আজম আলী বলেন, শীর্ষ স্থানীয় কোম্পানী এসিআই শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষজনকে সেবা দিয়েও আসছে। করোনাকালে কৃষি উৎপাদনে সরকারের ডাকে কৃষি বিভাগের মাধ্যমে কমমুল্যে ধান মাড়াই যন্ত্র টাক্টর সরবরাহ করেছে। যা কৃষক পর্যায়ে উৎপাদন খরচ অনেকাংশে কমিয়ে আনতে সহায়তা করেছে। এর আগে স্বাগত বক্তব্যে জেনারেল ম্যানেজার খাইরুল আহসান বলেন, এসিআই বিশ্বমানের এবং শীর্ষে রয়েছে। সুষ্ট ও সুন্দরভাবে পরিচালনায় আজ শীর্ষে। এসিআই শুধু ব্যবসা নয়, মানুষের ভাগ্য উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে আসছে। সহজ কিস্তি ও সহজলভ্য উপায়ে এসিআই খেটে খাওয়া মানুষদের গাড়ির মালিক বানাতে কাজ করছে।
ময়মনসিংহের ডিলার ইকরাম এলাহী খান সাজ সকলের সহযোগীতা কামনা করে বলেন, কমমুল্যে নয়, অধিক পরিমাণের ডাইন প্রেমেন্ট দিয়ে গাড়ির মালিক হওয়ার সুযোগ নিতে হবে। এসিআই একটি শক্তিশালী ও গোছালো প্রতিষ্ঠান। আমাদের পক্ষ থেকে সেলস, সার্ভিস সেন্টারের সকল সুবিধা দেয়া হবে। এর আগে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এসিআইয়ের এই বিক্রয় প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। পরিশেষে দোয়া মোনাজত করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০