আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২২, ২০২২, ৬:৪২ অপরাহ্ণ




রাশিয়ার সেই ‘সিদ্ধান্তের’ প্রতিবাদ জানাল জাপান

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করার পর জাপানের চারটি দ্বীপ দখল করে তৎকালীন সোভিয়েত ও বর্তমান রুশ সেনারা।

এরপর থেকে ওই দ্বীপগুলোর দেখাশুনা করে আসছে রাশিয়া। কিন্তু জাপানও এ দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে।

এ চারটি দ্বীপ নিয়ে বিদ্যমান সমস্যা মিটিয়ে ফেলার জন্য শান্তি চুক্তির আলোচনা করছিল রাশিয়া ও জাপান।

কিন্তু সোমবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, জাপানের বিরাগপূর্ণ আচরণের জন্য তারা এ আলোচনা আর এগিয়ে নেবে না।

সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, রাশিয়া এ মূহুর্তে জাপানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয়।

রাশিয়ার দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, এমন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা সম্ভব নয়, যে দেশ প্রকাশ্যে বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আমাদের ক্ষতি করতে ও স্বার্থবিরোধী কাজ করতে মুখিয়ে আছে।

তবে  রাশিয়ার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা।

মঙ্গলবার দেশটির সংসদে প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা বলেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আর এ হামলার বিষয়টি জাপান-রাশিয়া সম্পর্কের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জাপান এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

তিনি রাশিয়াকে হুশিয়ারি দেন তারা বিশ্বের অন্যদেশগুলোর সঙ্গে এক হয়ে আন্তর্জাতিক আইন ও বিচার প্রতিষ্ঠা করতে কাজ করবেন।

এদিকে এ চারটি দ্বীপের বাসিন্দা ও জাপানি নাগরিকরা ভিসা ছাড়া আসা-যাওয়া করতে পারতেন। রাশিয়া এ সুযোগও বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০