আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২২, ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ




ফেব্রুয়ারি : মোখলেছুর রহমান

হে ফেব্রুয়ারি, তুমি যে কতটা বেদনাদায়ক-
তা আমি জানি, আর জানে আমার বুকের প্রতিটি পাঁজর।
যখনই আমি দেখি বাংলা ভাষার অপব্যবহার
তখনই আমার মনে হয়-
এই বুঝি রফিক এসে ভাষার মুক্তির লড়াইয়ে
আমাকে আন্দোলিত করে।
যখনই দেখি বাংলা ভাষার অপব্যবহার
তখনই মনে হয়-
বুকের ভিতর সালাম এসে অ আ ক খ বর্ণমালার মিছিলে স্লোগান দিচ্ছে।
যখনই দেখি বাংলা ভাষার অপব্যবহার
তখনই মনে হয়-
বরকত যেমন করে ঘাতকের থাবার সামনে বুক পেতেছিলো
তেমনি আমিও বুক পেতে বাংলা ভাষার মান রাখি।
যখনই দেখি বাংলা ভাষার অপব্যবহার
তখনই মনে হয়-
জব্বারের মুষ্টিবদ্ধ হাত হয়ে
দারুণ বিপ্লবে ফেটে পড়ি।
আজ আমি বাংলায় কথা বলছি।
তবুও কেনো জানি মনে হয়
আমি এই বাংলা মায়ের এক অশুচি সন্তান।
কি দিয়েছি আমি মা তোমায়?
কেবল স্বার্থপরের মতো আমি তোমার স্তন টেনেই চলেছি।
স্তন টেনে টেনে নিজেকে বানিয়েছি এক আস্তাকুঁড়ে।
অথচ আমি হতে পারতাম লেলিন, চেঙ্গিস, নেপোলিয়ন
হয়তোবা একালের নজরুল।
আমার সাথে আজ জ্বলে উঠতো তোমার যতো বিদ্রোহী সন্তান।
হে ফেব্রুয়ারি, আমি তোমার কাছে আরও শক্তি চাই।
যে শক্তির বলে,
ভাষাকে যারা কলঙ্কিত করেছে তাদের বুকে লাথি মেরে
আমি যেনো ফিরিয়ে দিতে পারি তোমার পূর্ণ মর্যাদা।
যাঁরা রক্তের বিনিময়ে দিয়ে গেছে একটি স্বাধীন ভাষা।
তাঁদের রক্তের প্রতিশোধের আগুনে
আমি যেন হয়ে উঠি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১