আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
তিলক রায় টুলু || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২২, ২:৪৬ অপরাহ্ণ




দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির পথসভা

চাল ডাল তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে শ্যামগঞ্জ বাজার ও হাসনপুর চৌরাস্থায় এক পথ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। সোমবার (১৪ মার্চ) বিকালে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার রেলগেইট ও হাসনপুর চৌরাস্থায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সিপিবির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, কমরেড সাজেদা বেগম সাজু, গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক কমরেড হারুন আল বারী, শ্যামগঞ্জ শাখার সাধরন সম্পাদক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, পৌর কমিটির সাধারন সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড নুরুজ্জামান, কমরেড সুশান্ত দেবনাথ খোকন, কমরেড রুকনুজ্জামান সোহেল, উপজেলা কমিটির সদস্য কমরেড আব্দুল লতিথ, সিধলা ইউনিয়ন শাখার সম্পাদক কমরেড আবুল হাসিম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামূল হাছান অয়ন, সহ-সভাপতি অর্ক দত্ত, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্পিতা কবিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারন মানুষের নাগালের মধ্যে আনতে হবে। গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। ঘুষ দূর্নীতি লুটপাট বন্ধ করতে হবে। অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট চক্র ভেঙ্গে দিতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতাল পালনের জন্যও তিনি জনগনকে আহবান জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০