দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১২মার্চ/২০২২) ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল হকের নেতৃত্বে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল হক, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আইন সম্পাদক এডভোকেট মো. রাইসুল ইসলাম, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য মো. জালাল উদ্দিন আহমেদ, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম কাজীয়েল হাজাত শাহী মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রতন, সদস্য মঞ্জুরুল হক, গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকির, ফরিদুল ইসলাম স্বপন, পৌর স্ব্ছোসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন নাজিম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদরের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা মো. রোমন আহমেদ, সাকিব হাসান, হাছান মিয়া, সেলিম হোসেন, ঈমন মিয়া প্রমুখ।