আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : মার্চ, ৮, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ




রুমা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

যৗতুকের বলি এক সন্তানের জননী রুমা আক্তারের হত্যাকারী ঘাতক স্বামীসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেছে নিহতের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে ফুলবাড়িয়া পৌর সদরের ভালুকজান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে হত্যাকারী ঘাতক স্বামী দুলাল মিয়াসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন রুমার পরিবারসহ গ্রামের মানুষ। গত ১৭ ফেব্রুয়ারি রাতে মুক্তাগাছার মহেষপুর গ্রামে স্বামীর বাড়ি’র নিজ বসত ঘর থেকে রুমার লাশ উদ্ধার করে পুলিশ। পরে দিন রুমার পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে স্বামী দুলাল মিয়া ও তার বড় বোন রেহেনাকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজু করে। মামলার ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি। এনিয়ে পরিবারসহ এলাকাবসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রুমার পিতা সাইফুল ইসলাম বলেন, মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকবে সে আশায় বিয়ের চার বছরে প্রায় দুই লাখ টাকা যৌতুক দিয়েছি। ঘটনার দুই সপ্তাহ আগে আরও ৫০ হাজার টাকা ও একটি গরু দাবীর করে, না দেওয়ার কারনে শারিরীক ও মানসিক নির্যাতন করে ও আমার মেয়েকে হত্যা করে চক্রটি। তিনি আরও বলেন, মামলা হওয়ার পর পুলিশ আসামীদের গ্রেফাতারে করছে না। দ্রুত ঘাতক স্বামীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবী করছি।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গৃহবধু মানসিক নির্যাতনের শিকার হয়েছে, শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে, আশা করছি দ্রুত গ্রেফতার সম্ভব হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১