আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ




অল্পের জন্য প্রাণে বাঁচলেন মমতা ব্যানার্জী

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শুক্রবার বারানসি থেকে কলকাতায় ফেরার পথে মাঝ আকাশে হঠাৎ বিপাকে পড়ে তাকে বহনকারী উড়োজাহাজ।

ল্যান্ডিংয়ে বিভ্রাট ঘটে উড়োজাহাজের।  ল্যান্ডিংয়ের সময় হঠাৎ সাত হাজার ফুট থেকে দুই হাজার ফুটে নেমে নীচে নেমে আসে বিমানটি। সেই সময়ে প্রবল ঝাঁকুনিও দেয় মুখ্যমন্ত্রীর ভাড়া করা ছোট বিমানটি।

পাইলট কোনোমতে সামলে নেন; নাহলে রানওয়েতে আছড়ে পড়ত উড়োজাহাজটি।

প্রাণে বাঁচলেও এ ঘটনায় কোমরে ও পিঠে বেশ আঘাত পান মমতা ব্যানার্জী। আগে থেকেই তার কোমরের ব্যথা আরো চাঙা হয়ে উঠেছে।

নিউজ এইটিন ও আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মমতা ব্যানার্জীসহ সেই সময়ে বিমানে থাকা সবাই সুস্থ রয়েছেন। তবে এমন আকস্মিক ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উড়োজাহাজে থাকা যাত্রীদের মধ্যে। এদিকে কেন এমন দুর্ঘটনার মুখোমুখি হলো মমতার বিমান তা নিয়ে জোর জল্পনার শুরু হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ।

আনন্দবাজার পত্রিকাকে কলকাতা বিমানবন্দর সূত্র জানিয়েছে, মমতার বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। এটাই বিপত্তির কারণ। দুর্ঘটনা থেকে বাঁচতে পাইলট দ্রুত উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন।। তাতেই প্রবল ঝাঁকুনি হয় বিমানে।  বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে।  দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার মিনিট চারেক পরে বিমানটি কলকাতার মাটি স্পর্শ করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১