আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ১০:১১ অপরাহ্ণ




মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তির নামে প্রতারক হাদিউল র‌্যাবের হাতে আটক

টাকার বিনিময়ে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি করার প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব ময়মনসিংহ। শনিবার নগরীর কাচিঝুলি এলাকা থেকে তাকে আট করা হয়। তার নাম হাদিউল ইসলাম। সে শেরপুরের নালিতাবাড়ির দোহালিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। র‌্যাব ময়মনসিংহ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা ও সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
র‌্যাব জানায়, আটককৃত হাদিউল ইসলাম ময়মনসিংহ নগরীতে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন শিক্ষার্থীদেরকে ৮/১০ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন মেডিকেল ও বিশ^বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সনদপত্র, নম্বরপত্র সংগ্রহ করে নিজের কাছে রাখতো।
পরবর্তীতে ছাত্র, ছাত্রীরা প্রতারনার শিকার হয়েছে বুঝতে পেরে সনদপত্র, নম্বরপত্র চাইলে, সনদপত্র
জিম্মি করে প্রতারক হাদিউল ভুক্তভোগীর কাছ মোটা অংকের টাকা দাবি করতো। র‌্যাব আরো জানায়, শেরপুর সদরের চয়ন আহাম্মেদ আকাশের সাথে পুর্ব পরিচয়ের সুবাধে এই প্রতারক তাকে মেডিকেল/বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার নামে ফুসলিয়ে তার সমুদয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতিয়ে নেয়। পরে প্রতারক হাদিউল তার কাছে ৮ লাখ টাকা দাবি করে। আকাশ অপরাগতা প্রকাশ করায় মোবাইলে তাকে হুমকি দিয়ে বলে তোর জন্য আমার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি আবারো এই প্রতারক ফোন করে ৩০ হাজার টাকা দাবি করে। পরদিন আকাশ ঐ প্রতারেকর সাথে দেখা করলে সে ৫ হাজার নিয়ে এসে সনদপত্র নিয়ে যাওয়ার দাবি করে। আকাশ র‌্যাবকে জানালে শনিবার র‌্যাব তাকে আটক করে। তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও জিম্মি রাখা সকল সনদপত্র উদ্ধার করে র‌্যাব। এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০