আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ আবারো পুরস্কৃত

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সর্ব্বোচ্চ সংখ্যক গ্রেফতারি পরোয়ানা তামিল এবং উত্তম ও ভাল কাজ করে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি করায় আবারো পুরস্কৃত হয়েছেন। এছাড়াও তার নেতৃত্বে কোতোয়ালী টিম মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আইন শৃংখলা বাহিনীর সুনাম বৃদ্ধি করায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জানুয়ারি মাসের জন্য তাকে পুরস্কার প্রদান করেন। বুধবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়েছে।

ওসি কোতোয়ালী মডেল থানায় যোগদানের পরই তিনি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ, মাদকমুক্ত নগরী গড়ে তুলতে কঠোর হুশিয়ারী দেন। একাধিক মসজিদ, হাট- বাজার, সভা সমাবেশে স্থানীয়দের সহযোগীতা কামনা করে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক না ছাড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সহযোগীতা করুন। তথ্যদাতাদের নাম গোপন রাখা হবে।

এছাড়াও তিনি চুরি ও বিভিন্ন অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে উঠুন বৈঠকসহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে আসছেন। ফলে বিভাগীয় নগরীর আইন শৃংখলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক ভাল রয়েছে। বৃদ্ধি পেয়েছে আইন শৃংখলা বাহিনীর সুনাম। এছাড়া ওয়ারেন্ট তামিল, পলাতক, ফেরারী ও নিয়মিত মামলার আসামীদের অল্প সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১