আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৫, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ




করোনা প্রতিরোধে টিকাদানে মসিকের বিশেষ ক্যাম্পেইন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮ টি জনবহুল স্থানে কোভিড ১৯ টিকাদানে বিশেষ ক্যাম্পেইন মঙ্গলবার শুরু হয়েছে। রিক্সা, অটো, ভ্যানচালক ও ভাসমান জনগোষ্ঠীর টিকা না নেওয়া ব্যক্তিদের স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা প্রদানে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ক্যাম্পেইন চলমান থাকবে। এতে সাধারণ জনগণ জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দিয়ে সিটি কর্পোরেশনের কর্মীদের সহায়তায় রেজিষ্ট্রেশন করে স্পটেই টিকা নিতে পারবেন।

ক্যাম্পেইনের কেন্দ্রসমূহ হলো- শিকারিকান্দা, ঢাকা বাইপাস, শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তার মোড়, চরপাড়া, রেলস্টেশন চত্বর, সুতিয়াখালী তিন রাস্তার মোড়, আকুয়া বাইপাস মোড় এবং রহমতপুর বাইপাস মোড়।

এঙ্গলবার সকালে মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে রেলস্টেশন চত্বরে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযো কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ক্যাম্পেইনে টিকা নিতে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে মাইকিং চলমান রয়েছে। এছাড়াও, রিকশা, অটোরিকশা ও ভ্যানচালক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে তাদের সহযোগিতা আহবান করা হয়েছে।

মেয়র ইকরামুল হক টিটু এ প্রসঙ্গে জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিকা প্রদানের মাধ্যমে সকলের স্বাস্থ্য সুরক্ষায় যে লক্ষ্যমাত্রা দিয়েছেন তা অর্জনে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে পৃথক ক্যাম্পেইন করা হচ্ছে, যাতে টিকা থেকে কেউ বাদ না পড়ে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০