আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১২, ২০২২, ১২:৪৬ অপরাহ্ণ




‘বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে আছেন বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচবার ম্যাচসেরা হয়েছেন তিনি।

এমন অনন্য কীর্তি গড়েও অন্য এক ক্রিকেটারের প্রশংসা করলেন সাকিব।  তার নাম মুনিম শাহরিয়ার।

সাকিবের দল ফরচুন বরিশালেই খেলছেন মুনিম।

সর্তীর্থের প্রশংসা করে সাকিব জানালেন, এবারের বিপিএলের প্রাপ্তি মুনিম।

অথচ এই মুনিমই প্লেয়ার্স ড্রাফটে দলই পাননি।ড্রাফটে অবিক্রিত থাকলেও মুনিমকে দলভুক্ত করেন বরিশালের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন মুনিম।  তার ভয়ডরহীন ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মন কেড়েছে।  মুনিম যেন বাংলার ক্রিস গেইল।

এমন মারকুটে ব্যাটার বাংলাদেশ দলে খুব প্রয়োজন বলে জানালেন সাকিব।

বললেন,  ‘বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, মুনিম তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। এখন নিশ্চিত করতে হবে তার যেনো ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’

মুনিমের বিষয়ে একটি কথাও যে বাড়িয়ে বলেননি সাকিব, তার প্রমাণ মাঠেই দিয়ে যাচ্ছেন এই উদীয়মান ব্যাটার।

শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে ধীর গতির ব্যাট করেন ক্রিস গেইল।  ১১ বলে করেছেন ৭ রান করেন গেইল। কিন্তু মুনিম ছিলেন তার স্বভাবসুলভ মেজাজে।  ২৫ বলে ৩৭ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন মুনিম।

এ ডানহাতি ওপেনার আগের দুই ম্যাচেও পাওয়ার প্লে কাজে লাগিয়ে চার-ছয়ের বৃষ্টি বইয়েছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ২৫ বলে ৪৫ করেন মুনিম।

সবমিলিয়ে এখন পর্যন্ত চলতি আসরে ৪ ম্যাচে ১৩৪ রান করেছেন মুনিম। এ রান করতে বল খেলেছেন ৮০টি। তার স্ট্রাইকরেট ইর্ষণীয় ১৬৭.৫০!




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১