আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২২, ১:৫৫ অপরাহ্ণ




করোনা আক্রান্ত হয়ে খুলনায় একদিনে ১২ জনের মৃত্যু

গত কয়েকদিনে দেশজুড়ে করোনার উর্ধ্বমুখী প্রবণতা কমলেও বাড়ছে প্রাণহানি। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩২০ জনের।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন নগরীর দোলখোলা এলাকার আদি সাহা (৭২), বাগেরহাট কচুয়ার মুনসুর আলী (৭০) ও নগরীর টুটপাড়ার হেনারা (৬২)।

এ ছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৪৭ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ২৩ জন, ইয়ালো জোনে ১৮ জন এবং আইসিইউতে ৬ জন চিকিৎসাধীন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় যশোরের কেশবপুরের আসাদুজ্জামান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চারজন এবং এইচডিইউতে একজন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক দিনে মৃতের সংখ্যায় শীর্ষে খুলনা। এদিন বিভাগের মধ্যে খুলনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নড়াইলে দুজন এবং সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১