আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৩, ২০২২, ৮:০৫ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ১৫ পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২০

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়াণাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ২০ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম নগরীর রহমতপুর বাইপাস সংলগ্ন জামিয়া কাসেমিয়া মাদ্রাসার সামনে থেকে দস্যুতা মামলার আসামী আজহারুল ইসলাম ওরফে আরজুকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়। এসআই কল্পনা আক্তারের নেতৃত্বে একটি টীম ব্রাহ্মপল্লী থেকে ২১ পিচ নেশাজাতীয় ইনজেকশণসহ মাদক ব্যবসায়ী নয়ন মিয়া, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা নামাপাড়া থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মাসুম মিয়া, এসআই তানজিল আল আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ডাকাতির চেষ্টা পুরাতন মামলার আসামী অন্তর, ও মুসা মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই দিদার আলম, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এসআই ফারুক হোসেন, এসআই জহিরুল ইসলাম, এসআই তানজিল আল আসাদুজ্জামান, এসআই কুমোদলাল দাস, এসআই মানিকুল ইসলাম, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই সুজন চন্দ্র সাহা, এএসআই ইলিয়াছ খান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আল আমিনের নেতৃত্বে একটি টীম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা জিআর ও সিআর মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১৫ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, স্বপন, মোঃ খলিল, নাদিম হোসেন, মোঃ রনি মিয়া, রাজু মিয়া, মোঃ হাসু মিয়া, খলিল মিয়া, আজা মিয়া, মোঃ বিষু মিয়া, হাজেরা খাতুন, ইব্রাহিম মিয়া, মোঃ রুবেল, রাজিব দেবনাথ, সাগর ওরফে কলা সাগর ও মোঃ সোহেল। তাদের সকলকে রৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি আরো জানান, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০