আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২, ২০২২, ৫:২২ অপরাহ্ণ




ময়মনসিংহের ২১ ইউপির ১৬ টিতে নৌকা ॥ ৬ টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে সোমবার ৩১ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ৬ টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ৩১ জানুয়ারি দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। রাতেই ভালুকা ও ফুলপুর উপজেলা পরিষদে বেসরকারীভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১০ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন, উথুরা ইউনিয়নে মো নূরুল ইসলাম, মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী, ভরাডোবায় শাহ আলম তরফদার, ধীতপুরে লুৎফর রহমান খান সারফুল, ভালুকা সদরে সিহাব আমীন খান, মল্লিকবাড়িতে এসএম আকরাম হোসাইন, ডাকাতিয়ায় হারুনূর রশিদ, কাচিনায় মুশফিকুর রহমান লিটন, হবিরবাড়িতে তোফায়েল আহম্মেদ বাচ্চু, রাজৈ ইউনিয়নে নূরুল ইসলাম বাদশা এবং সতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিরুনিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে শামসুল আলম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিতরা হলেন, রূপসী ইউনিয়নে শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউনিয়নে মোঃ দেলোয়ার মোজাহিদ সরকার, ছনধরা ইউনিয়নে মোঃ আবুল কালাম আজাদ, ভাইটকান্দি ইউনিয়নে নিয়ে আলাল উদ্দিন আহমেদ এবং সিংহেশ্বর ইউনিয়নে মোঃ শাহ আলী। এছাড়া সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন, রামভদ্রপুর ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মোঃ রোকনুজ্জামান, ফুলপুর ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মোঃ রেজাউল হক ফকির রাসেল, পয়ারী ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মোঃ মফিজুল ইসলাম, বওলা ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মোঃ মাহবুব আলম ডালিম, রহিমগঞ্জ ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে একরাম হোসেন চৌধুরী পান্না নির্বাচিত হয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১