আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩১, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ




তারাকান্দায় বোর চাষে ব্যস্ত কৃষকেরা

ময়মনসিংহের তারাকান্দায়  শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব‌্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জমিতে চারা রোপণ করছেন। এ বছর এলাকার অধিকাংশ কৃষক ব্রি-২৮ জাতের ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, তারাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম জুড়ে এখন চলছে বোরো ধানের চারা রোপণের মহোৎসব। কৃষকদের কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার অনেকেই চারা রোপণ করছেন। আবার কেউবা জমি প্রস্তুত করতে ব‌্যস্ত রয়েছেন। আগাম তৈরি বীজতলাতে এবারও এই অঞ্চলের কৃষকেরা আগাম চারা রোপণের কাজ শুরু করেছেন। ক্ষেত প্রস্তুত করার লক্ষ‌্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে এলাকার অনেক কৃষকদের।
চাড়িয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, জমি প্রস্তুত করে চারা উত্তোলন করছি জমিতে রোপণের জন্য। বোরো ফসলটি ভাল হলে পরিবার পরিজনদের নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারবো। তাই যত্ন সহকারে জমি তৈরি করে চারা রোপণের প্রস্তুত্তি নিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফসল পাবো বলে আশা রাখি।
রামপুর গ্রামের কৃষক হারুন অর রশিদ বলেন, নিজেদের জমি থাকায় আগাম চাষ শুরু করেছি। এতে ধানও আগে কাটা পড়বে এবং দামও বেশি পাওয়া যাবে। এ বছর এলাকার কৃষকেরা ব্রি ধান-৮১, ৮৮, ৮৯ সহ বিভিন্ন জাতের ধানের বীজতলা তৈরি করছেন।
কৃষক নছিম উদ্দিন বলেন, আমার নিজের জমি নেই, তাই বর্গাচাষ করি। এরই মধ্যে চারা তৈরি হয়ে গেছে এবং জমি চাষ শুরু করেছি।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, আমার ব্লকে কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহার, জৈব-অজৈব-গুটি ইউরিয়া সার প্রয়োগ, পোকামাকড় দমনসহ কৃষকদের নানাবিধ পরামর্শ প্রদান করা হয়ে থাকে।
তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, এবছরে চলতি মৌসুমে উপজেলার ১০ টি ইউনিয়নে ২১,৫৬৫ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ‌্যমাত্রা ধরা হয়েছে। এই লক্ষ‌্যমাত্রা অর্জনের জন‌্য প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে সুপরামর্শ দেয়া হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১