আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৪, ২০২২, ৮:০৫ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে চার সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৬

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত চার পলাতক ও চার পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৬জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই আশিকুল হকের নেতৃত্বে একটি টীম খাগডহর ঘুন্টি মধ থেকে দস্যুতা চেষ্টা মামলায় আসামী মোঃ পারভেজকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এসআই শুভ্র সাহার নেতৃত্বে একটি টীম নগরীর ৩৬ বাড়ী কলোনী থেকে ১৭ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ নাদিমকে গ্রেফতার করে। এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম থানাধীন গুচ্ছগ্রাম বাজার (জাফর মন্ডলের পাড়া) থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে গ্রেফতার করে। এছাড়ার জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত চার পলাতক এবং সিআর ও জিআর মামলায় আদালত কর্তৃক পরোয়ানাভূক্ত চার আসামীসহ অন্যান্য মামলায় আরো ৫জনকে গ্রেফতার করে। এর মাঝে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামীর রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১