আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৪, ২০২২, ১:৫৭ অপরাহ্ণ




প্রতীক বরাদ্দে শব্দ দুষণ আচরণবিধি লঙ্ঘন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনে চরমভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। এসময় প্রার্থীর সমর্থকরা বাদ্য বাঁশি বাজিয়ে বিশাল মিছিলসহ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং হাসপাতালের রোগিসহ সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়ে।

৭ম ধাপের ইউপি নির্বাচনে রোববার ছিলো প্রতীক বরাদ্দের দিন। উপজেলার ১১টি ইউপিতে ৭ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১১ ইউনিয়নের জন্য ৪জন রিটার্নিং অফিসার নিদ্ধারণ করা হয়। হাসপাতালের ভেতরে ছিলো একজন রিটার্নিং অফিসারের কার্যালয়। প্রতীক নিতে আসা প্রার্থী-সমর্থকের মুখে ছিলনা মাস্ক। এ ছাড়াও চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপচেপড়া ভিড়ে নাকাল হয়ে পড়ে মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন রাস্তা ও হাসপাতাল ।
উপজেলা পরিষদের ও হাসপাতালের সামনে বসে অস্থায়ী অসংখ্য প্রতীকসহ বাঁশি বেচাঁকেনার দোকান ও মাইকিংয়ের রেকর্ডিং পয়েন্ট। বাঁশি ও রেকডিংয়ের শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ পথচারী, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১