আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ




ফুলবাড়িয়ায় কৈয়ারচালা-সাগরদিঘী ১০ কিলোমিটার সড়ক পেভার মেশিনে কার্পেটিং সম্পন্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নবিদেপ প্রকল্পের কৈচারচালা নছর দোকান হয়ে সাগরদিঘী পর্যন্ত আর এইচ ডি জিবি প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে ১০ কিলোঃ ১শ মিটার সড়কের পাকা করনের কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রকৌশল অফিস প্রধানমন্ত্রীর ঘোষিত জনগুরুত্বপূর্ন এ সড়কের কার্পেটিং কাজ করিয়েছেন পেভার মেশিনে ।

উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ জানান, বিপুল টাকা ব্যয়ে নির্মিত সড়কটি মসৃন, টেকসই সায়িত্বশীল করতে পেভার মেশিনে কার্পেটিং করা হয়েছে। জানাযায়, প্রধানমন্ত্রী ঘোষিত ৮ কোটি ৪০ লাখ ১৫ হাজার ২শ ৫৯ টাকা ব্যায়ে সড়কটির কাজ পায় রাজধানীর জনৈক ঢালি কনসট্রাকশন। স্থানীয়বাসী সড়কটির গুরুত্ব তুলে ধরে মসৃন, স্থায়িত্বশীল ও টেকসই উন্নয়ন করতে স্থানীয় প্রকৌশলী বরাবর আবেদন জানায়। স্থানীয়বাসির আবেদন গুরুত্ব সহকারে নিয়ে উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বিপুল টাকা ব্যয়ে নির্মিত এ রাস্তাটি পেভার মেশিনের মাধ্যমে কার্পেটিং কাজ সম্পন্ন করান।

সুসুতি গ্রামের ভ্যান চালক আঃ রহিম বলেন, এখন আমাদের ভ্যান চালাতে কষ্ট হয় না। সড়কে ভ্যান যায় চেলচেলি। নছর দোকান মোড়ের ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, সাগরদিঘীর ব্যবসায়ীরা ফুলবাড়িয়া হয়ে বিভাগীয় নগরীর ময়মনসিংহে অনায়াসে মালামাল ক্রয় করে নিয়ে যেতে পারে। এতে সময় একেবারেই কম লাগে। নবিদেব প্রজেক্টের প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমরা পেভার মেশিনে সড়কটির কার্পেটিং কাজ করেছি। এতে সড়কটি মজবুত, টেকসই আর মসৃন হয়েছে।
উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বলেন, প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ সড়ক নির্মান কাজ শেষ হওয়ায় স্থানীয়বাসীর দীর্ঘদিনের দাবী পূরন হলো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১