আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২২, ৬:২০ অপরাহ্ণ




ওমিক্রন প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশের মাস্ক ক্যাম্পেইন

করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন হু-হু করে বেড়েই চলছে। ময়মনসিংহ নগরীসহ এই জেলাও ভয়ংকর এই প্রকোপ থেকে পিছিয়ে নেই। এর পরও সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে নেই সচেতনতা। আইন শৃংখলা বাহিনী নগরময় সচেতনা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক তৎপরতা এবং প্রতিদিন মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।

ময়মনসিংহের দায়িত্বশীল মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে জেলা ও কোতোয়ালী মডেল থানা পুলিশ গত কয়েকদিন ধরে মাস্ক বিতরণ ও সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করছে। রবিবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মোড়ে মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশ মাস্ক ক্যাম্পেইন করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও দায়িত্বরত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ সময় খন্দকার ফজলে রাব্বি বলেন, ৩য় দফায় আবারো করোনার নতুন ধরণ ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে মাস্ক পরার অভ্যেস গড়ে তুলে সচেতনতা সৃষ্টি করতে জেলা পুলিশ এই আয়োজন করে। এ লক্ষে নগরীতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক ৫ টি মোবাইল টিমের মাধ্যমে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ চলছে। পথচারী ও জনসাধারণকে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে নিত্যদিনের কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মাস্ক পড়–ন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। মাস্ক পড়–ন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন। উল্লেখ্য ময়মনসিংহ জেলা পুলিশ ২০২০ সালে করোনার শুরু থেকে জীবনের ঝুকি নিয়ে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত হন। এই সময়ে অর্ধাহারী-অনাহারি, নতুন করে বেকার ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে রান্না করা ও প্যাকেটজাত খাবার পরিবেশণ করে। লোকলজ্জার ভয়ে প্রকাশ্য সহযোগীতা নিতে আসতে না পারা লোকজনকে তাদের পরিবারের সামান্যতম চাহিদা পুরণে মোবাইল ফোনে খবর পেয়ে রাতের আধারে খাবার পৌছে দিয়ে ব্যাপক আলোচনায় আসে ময়মনসিংহ পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০