আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসাবে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে গরু চুরি মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, কেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোডের আসাদুল ইসলাম, শেরপুরের শ্রীবরদিও সোহেল মিয়া ও বরগুনার কবির হোসেন।
এছাড়া এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে আরেকটি টীম নগরীর গোলপুকুর পাড় এলাকা থেকে সাড়ে ১৪ লিটার নেশাজাতীয় চোলাই মদ, ব্যাটারী চালিত অটোরিক্সা ও মাদক বিক্রির টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীরা হলো, খাগডহর ঘুন্টির রিপন মিয়া ও হালুয়াঘাটের মনির হোসেন।
এসআই(নিঃ) মানিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি টীম জামালপুর ঢাকা মহাসড়কের নিযামনগর এলাকা থেকে ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো সদরের উজান ঘাগড়ার আবুল হাসেম ও কুমিল্লার দাউদকান্দির মোঃ রনি। এছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত আরো একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১