আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ




১৫ কোটি টাকা ব্যয়ে ৪ সড়ক উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) সম্প্রসারিত এলাকা ৩১ নং ওয়ার্ডে ১৫ কোটি টাকা ব্যয়ে ৪ টি রাস্তায় প্রায় ৭ কিলোমিটার সড়ক নির্মাণকাজ শনিবার উদ্বোধন করা হয়েছে। মেয়র ইকরামুল হক টিটু এ সব কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত সড়কসমূহ হলো, শম্ভুগঞ্জ ব্রীজ সড়ক ও জনপদের রাস্তা থেকে পাওয়ার হাউজ হয়ে জয়বাংলা বাজার পর্যস্ত বিসি রোড, চর ঈশ্বরদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে জোড়াপুল সাহেব খালি পর্যন্ত বিসি রোড, চর ঈশ্বরদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে সুলতানের মোড় পর্যন্ত বিসি রোড এবং চর ঈশ্বরদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে বকুল মেম্বারের বাড়ি পর্যন্ত বিসি রোড।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডসমূহের উন্নয়নে দ্রুত এগিয়ে চলেছে সড়ক, ড্রেন ও অবকাঠামো নির্মাণ কাজ। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত ২২ থেকে ৩৩ নং ওয়ার্ডের এসব এলাকায় ইতোমধ্যে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
উদ্বোধনকালে মেয়র ইকরামুল হক টিটু বলেন, করোনার কারনে সারা বিশ্বের মত আমাদের উন্নয়ন কার্যক্রমও কিছুটা ব্যাহত হয়েছে। আমরা করোনার ক্ষতিকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি। স্থানীয়দেও উদ্দেশ্যে মেয়র আরো বলেন, উন্নয়ন কাজ হচ্ছে। এ সব উন্নয়ন যাতে টেকসই ও স্থায়ীত্বশীল হয় সেই দিকে আপনারা নজরদারি করবেন। কোথাও কোন অনিয়ম এবং নিম্নমানের কাজ হচ্ছে এমন দেখা গেলে তাৎক্ষনিক জানাবেন। এ সব অনিয়মকারীরা যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবেনা।

উদ্বোধনকালে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডেও সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসান রাজীব, সহকারী প্রকৌশলী মোঃ আজাহারুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১