আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ




ওমিক্রন প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশের মাস্ক ক্যাম্পেইন

মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগানে করোনার নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে এই ক্যাম্পেইন হয়। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পথচারীদের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, করোনার নতুন ধরণ ওমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সকলে সচেতন হউন, মাস্ক পড়–ন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালীর পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন যাত্রীবাহি মোটরযান, সিএনজি, ব্যাটারী চালিত অটো ও রিক্সারোহীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়াও জেলা পুলিশের নির্দেশে কোতোয়ালী পুলিশের পৃথক চারটি টিম করোনা প্রতিরোধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাথে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য করোনার শুরু থেকে ময়মনসিংহ জেলা পুলিশ মাস্ক বিতরণ, অনাহারি ও নতুন করে বেকার হয়ে পড়াদের মাঝে প্যাকেট ও রান্না করা খাবার থেকে শুরু করে চাল, ডাল তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০