আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ




মাতুয়াইলে ৭ কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার ডাম্পিং স্টেশন সংলগ্ন যানবাহন মেরামত ও বডি নির্মাণের ৭টি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওই এলাকার বাবু অটো মোবাইল, মোশারফ বিল্ডার্স, রানা অটো মোবাইল, বিসমিল্লাহ মেটাল, এমএস অটো মোবাইল, ভাই ভাই অটো মোবাইল ও প্রমিজ বডি বিল্ডার্স নামের কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চার ইউনিট ঘটনাস্থলে এসে ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন পুরোপুরি নেভানো হয় বিকাল পৌনে ৩টার দিকে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া পায়নি।

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন রানা অটো মোবাইল থেকে আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০