আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১২, ২০২২, ৭:৪২ অপরাহ্ণ




বই মানুষকে মানবিকতা শেখায় ও কর্মে উদ্দীপ্ত করে-মসিক মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুন্দর মনের মানুষ প্রয়োজন। বই সুন্দর মনের মানুষ তৈরি করে, মানবিকতা শেখায়, কর্মে উদ্দীপ্ত করে। সমৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই। বুধবার নগরীর বৈশাখী মঞ্চে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ছয়দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মেয়র।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র টিটু আরো বলেন, নিজেকে সমৃদ্ধ ও সুশিক্ষিত করতে বই পড়তে হবে। পাঠ্যপুস্তকের সাথে দেশ, সমাজের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে, গুণী মানুষের জীবনকে অধ্যয়ন করতে হবে। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল, কবি স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভ্রাম্যমাণ বইমেলা আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বই মেলায় দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের প্রায় ১০ হাজার বই থাকবে বলে আয়োজকরা জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১