আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২২, ৮:১২ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীল অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৬

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সাড়ে চারশত গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদেরকে আইনের আওতায় আনতে পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় আদালদের নির্দেশিত ও পরোয়ানাভুক্ত ৫ জন ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই আরিফ, এসআই তানজিল আল আসাদুজ্জামান, এএসআই রুহুল আমিন, এএসআই আমীর হামজা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪জন এবং সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন ৫ জনকে গ্রেফতার করে। জিআর মামলায় পরোয়ানাভুক্তরা হলেন, মোঃ আঃ আজিজ, শেখ রকিবুল হক রানা, মোঃ মামুন ও ফয়সাল। সিআর মামলায় পরোয়ানাভুক্ত হলেন মোঃ এনামুল হক ড্রাইভার (লাদেন)। এছাড়া এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে আরেকটি টীম অভিযান পরিচালনা করে চৌয়ানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুলহাস মিয়াকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১