আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ




প্রভাব খাটানোর মতো লোকবল আমার নেই, প্রশাসনও নেই: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রভাব খাটানোর মতো লোকবল আমার নেই। প্রশাসনও নেই। প্রতিপক্ষ তমূর আলম খন্দকার প্রভাব বিস্তারের যে অভিযোগ এনেছেন, সেটি ব্যাখ্যা করে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন আইভী।

তিনি আরও বলেন, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করি না। নারায়ণগঞ্জের মানুষ আমাকে দীর্ঘ ১৮ বছর ধরে জানে। আমাকে তারা দেখেছে। আমি যা বলি, প্রকাশ্যেই বলি। আমি আরও দুটি সিটি নির্বাচন করেছি। কেউ বলতে পারবে না, নির্বাচনে প্রভাব বিস্তার করেছি। নির্বাচনে উনি প্রচারণা চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। কিন্তু এর বাইরে কী হচ্ছে, আমি জানি না, জানতে চাইও না।

গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সে বিষয়ে আইভী বলেন, আমাকে এই শহরের মানুষ জানে। প্রভাব বিস্তার করার মতো লোকবল আমার নেই। প্রশাসনও নেই। নিশ্চয় প্রতিটা নির্বাচনে প্রশাসনের একটা কৌশল থাকে। তারা কী করছে, আমি জানি না। অপর প্রার্থী কী অভিযোগ করেছেন, সেটিও আমার দেখার বিষয় না। প্রশাসন যদি কিছু করে থাকে তারা দেখবে।

সংসদ সদস্য শামীম ওসমান তার পক্ষে নির্বাচনে নেমেছেন কি-না জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, বিধি মোতাবেক তিনি (শামীম ওসমান) নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১