আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ণ




‘আমি বিমানবাহিনীর সদস্য, জানি কীভাবে স্যালুট দিতে হয়’

মাউন্ট মঙ্গাইনুয়ে বাংলাদেশের জয়ের নায়ক এবাদত হোসেন চৌধুরী। আগের দিন ৪ উইকেট পেয়েছিলেন এবাদত। তার বলে আউট হন- উইল ইয়াং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। আজ প্রথম ওভারের দ্বিতীয় বলে রস টেলরকে বোল্ড করেন। এরপর নেন কাইল জেমিসনের উইকেট। সব মিলিয়ে ৪৬ রানে তার শিকার ৬ উইকেট। তার হাত ধরে প্রায় ৯ বছর ও ৪৭ ম্যাচ পর টেস্টে ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোনো পেসার। শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের পর চতুর্থ পেসার হিসেবে টেস্টে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই পেসার।

এবাদতের ক্যারিয়ারসেরা বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতেই। টম লাথামের দলকে ৮ উইকেটে হারাল মুমিনুল বাহিনী। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ম্যাচ অব দ্য ম্যাচ এবাদত হোসেন।

আগের ১০ টেস্টে দেখার মত কিছু করতে পারেননি এবাদত। ১০ টেস্ট মিলিয়ে যেখানে ১১ উইকেট, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টেই এবাদতের শিকার ৭ উইকেট। প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরো ৬টি উইকেট। তার আগের সেরা বোলিং ২০১৯ সালে কলকাতায় ভারতের বিপক্ষে ৯১ রানে ৩ উইকেট।

অভিষেকের পর থেকেই দেখা যাচ্ছে, উইকেট নেওয়ার পরেই স্যালুট দিতেন এবাদত। যেমনটা করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলও। আগে কম দেখা গেলেও এই টেস্টে ৭ উইকেট নিয়ে প্রতিবারই স্যালুট দিয়েছেন তিনি। ম্যাচশেষে এবাদতের কাছে জানতে চাওয়া হয়েছিল, সেনা সদস্যদের মত করে এমন স্যালুট দেয়ার রহস্য কী?

জবাবে এবাদত হোসেন জানালেন তিনি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য। স্যালুট দেয়াটা তার অভ্যাস। এবাদত বলেন, ‘আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য, জানি কীভাবে স্যালুট দিতে হয়।’

ক্রিকেটের আগে ভলিবল খেলতেন এবাদত। জানালেন, ‘ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি। বাংলাদেশ ও বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করাটাও।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১